টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৬ জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।অভিযান পরিচালনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল প্রসাধনী রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শহরের দুটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভিক্টোরিয়া রোড এলাকায় শিলা কমপ্লেক্সে ৯৯ শপিংমলকে ৫০ হাজার টাকা এবং কচুয়াডাঙ্গার গোলাম মোস্তফা প্রসাধনী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিতে নকল প্রসাধনী জব্দ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান দুটি মুচলেকা দিয়েছেন তারা আর নকল প্রসাধনী বিক্রি করবে না।অভিযানের সময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে।মঙ্গলবার (২২ Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার দিচ্ছে সুইডেন

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে। Read more

শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়
শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়

ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের Read more

দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে
দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন