বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। পরিস্থিতি এমন হয়েছিল যে, শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে নেমেযোয় লেস্টার। দলের দুর্দশার কারণে ২৭ জুন কোচের দায়িত্ব ছাড়তে হয় রুদ ফন নিস্টলরয়কে।এদিকে নিস্টলরয়ের বিদায়ের পর লেস্টারের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেসে। আগামী তিন বছর হামজা চৌধুরীর ক্লাব লেস্টারের দায়িত্ব পালন করবেন তিনি। এসময় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে লেস্টারকে পুনরায় প্রিমিয়ার লিগে ফেরানো। এর আগে ২০২৪ সালে এনজো মারেসকার অধীনে দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল লেস্টার। যদিও সে জায়গা ধরে রাখতে পারেনি তারা। পরের মৌসুমেই আবার অবনমিত হয়ে গেছে দলটি।লেস্টারের প্রত্যাশা স্প্যানিশ কোচ সিফুয়েন্তেস ক্লাবে ‘আধুনিক ও অগ্রসরমান ফুটবল দর্শন’ নিয়ে আসবেন। ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা বলেছেন, ‘সিফুয়েন্তেস ক্লাবের জন্য দারুণভাবে উপযুক্ত একজন কোচ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে ক্লাবে আনা আমাদের ভবিষ্যতে সেই সাফল্য গড়তে সাহায্য করবে, যা আমরা সবাই চাই।’প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে লেস্টার সিটির হয়ে খেলছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে চলতি বছরের ৭ জানুয়ারি ধারের চুক্তিতে শেফিল্ডে যান তিনি। এরপর ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন বাংলাদেশ মিডফিল্ডার। ২৯ জুন ধারের চুক্তির মেয়াদ শেষ করে আবারও লেস্টারের ফিরেছেন হামজা।তবে আগামী মৌসুমে হামজা কি লেস্টারে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। গুঞ্জন আছে হামজাকে দলে টানতে চায় চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া গ্রিসের ক্লাব অলিম্বিয়াকোস। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা
টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কিছুটা কম। দিনের বেলায় রোদের উপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেশের Read more

ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ
ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ

ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।জাতীয় নিরাপত্তা Read more

পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে Read more

‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’
‘ভোজ্যতেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যেসব খবর প্রাধান্য পেয়েছে তার মধ্যে রয়েছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন