ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর বোয়িং বিমানের ফুয়েল সুইচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির সরকার সব এয়ারলাইনকে বোয়িং মডেলের ফুয়েল সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।সোমবার ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানায়, বোয়িং ৭৮৭ ও ৭৩৭ মডেলসহ একাধিক বিমানের ফুয়েল সুইচ লকিং সিস্টেম খতিয়ে দেখার জন্য তারা এয়ারলাইনগুলোকে নির্দেশ দিয়েছে।যদিও বোয়িং এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএফএ) সম্প্রতি আশ্বস্ত করেছে যে বোয়িং জেটের ফুয়েল সুইচ লকগুলো নিরাপদ, তবুও ভারতসহ কয়েকটি দেশ দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই পরীক্ষা চালাচ্ছে।গত ১২ জুন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নির্মিত একটি এয়ার ইন্ডিয়া বিমান আহমেদাবাদ থেকে লন্ডনের পথে রওনা দিয়ে মাঝপথে বিধ্বস্ত হয়। এতে থাকা একজন যাত্রী ছাড়া বাকি সবাই ও বিধ্বস্ত স্পটে আরও ১৯ জন নিহত হন। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।ভারতীয় কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এখনো দুর্ঘটনার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। তবে তদন্তে উল্লেখ রয়েছে—এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞেস করেছিলেন কেন ফুয়েল বন্ধ করা হয়েছে, জবাবে তিনি জানান, তিনি সেটি করেননি।তদন্ত প্রতিবেদনে আরও উঠে এসেছে, এফএফএ ২০১৮ সালে একটি পরামর্শ জারি করেছিল, যেখানে ৭৮৭সহ কিছু মডেলের ফুয়েল কাট-অফ সুইচের লকিং ব্যবস্থা যাচাই করার কথা বলা হয়েছিল যাতে তা অনিচ্ছাকৃতভাবে চালু বা বন্ধ না হয়ে যায়। তবে পরামর্শটি ছিল ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার Read more

মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা
মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে Read more

নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী Read more

সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা
সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন