কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘ছ’ মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং ‘ছ’ মিলের মালিক আয়নাল হক ভগ্নিপতি বলে জানা গেছে। জানা গেছে, সোমবার শেষ বিকালে অন্যান্য মিস্ত্রির সাথে ‘ছ’ মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে ‘ছ’ মিলের করাতের উপর পড়ে যান তিনি। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, ‘ছ’ মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন
বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাহউদ্দিন

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক Read more

কানাডায় নৌকাডুবিতে বিজিএমইএ’র সাবেক সহসভাপতিসহ নিহত ২
কানাডায় নৌকাডুবিতে বিজিএমইএ’র সাবেক সহসভাপতিসহ নিহত ২

কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- Read more

রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান
রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান

রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান Read more

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি আকবর আলী কলেজ Read more

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সামজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন