এবারের এসএসসি পরীক্ষায় জমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তারা দুইজনই নাটোরের সিংড়া পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।এসএসসি পরীক্ষায় রিয়াদ জিপিএ ১২৫৯ নম্বর পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ গোল্ডেন এ প্লাস সহ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন। তারা নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর বাজারের ফার্মেসী ব্যবসায়ী রাজু আহমেদ ও গৃহিনী নাজনীন আক্তারের ছেলে।এর আগে জমজ দুই ভাই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। রিয়াদ ও রিশাদ ২০২৫ সালে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ ও ১৮ জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠান জুড়েও আনন্দের ছোঁয়া লেগেছে।দুই ভাইয়ের সাফল্যে শুধু স্কুল নয়, উৎসবে মেতে উঠেছে পুরো পরিবার। খুশির মুহূর্তে বাবা ও দাদা নিজ হাতে তাদের মিষ্টি খাইয়ে দিয়েছেন রিয়াদ ও রিশাদকে। জমজ দুই ছেলেকে একসঙ্গে জিপিএ-৫ পেতে দেখে আবেগে আপ্লুত পরিবারের সদস্যরা।জমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্বে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। ‘আমাদের লক্ষ্য ছিল ভালো ফল করা। নিয়মিত পড়াশোনা আর শিক্ষকদের সহযোগিতায় আমরা সফল হয়েছি। আমরা প্রতিদিন একসঙ্গে পড়তাম, একে অপরকে সাহায্য করতাম। বাবা-মায়ের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না।’রিয়াদ ও রিশাদের পিতা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। দুই ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

রাজধানীতে আবারও কুয়াশার আভাস
রাজধানীতে আবারও কুয়াশার আভাস

রাজধানীতে দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আবারও কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (০৫ জানুয়ারি) দুপুর Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২
মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাকে হত্যা করে ডোবায় লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করার দায়ে ২ আসামিকে গ্রেফতার Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন