বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) সকালে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগান পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত সুজন বড়ুয়া পটিয়া উপজেলা সদরের গয়াল পাড়া এলাকার নন্দন বড়ুয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত ৭ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে সুজন বড়ুয়া ও নাইমেচিং মারমা বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে বর্তমানে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। গতকাল রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে বাড়ির উঠানে সুজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার শশুড় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, এখন পর্যন্ত এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানান তারা।এই বিষয়ে, থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, সকালে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা ও পৌর Read more

চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে Read more

বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?
কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অনেকে। এর অনেক গুণ রয়েছে। তবে বেশি পরিমাণে খেলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন