গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।কোম্পানির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হাবিবুর রহমান খান জানান, রোববার (১৩ জুলাই) রাত ৮টার দিকে স্থানীয় রফিজ উদ্দিন (রফি), ইমন খান, মকবুল খান, রমজান আলী, আলমগীর, শরীফ মিয়াসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ কারখানার মূল ফটকে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে সন্ত্রাসীরা কারখানার পশ্চিম-দক্ষিণ কোণে গিয়ে লোহার হাতুড়ি দিয়ে ৮ ফুট উঁচু বাউন্ডারি ওয়ালের প্রায় ২০০ থেকে ২৫০ ফুট অংশ ভেঙে ফেলে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হাবিবুর রহমান।সোমবার (১৪ জুলাই) সরেজমিনে গেলে অভিযুক্ত মকবুল খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না।’এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ড্রাফটের Read more

টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন