নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে।সোমবার (১৪ জুলাই) সকালে উক্ত গ্রামের মাদক কারবারি দুলালের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত কিশোরের নাম সাজিদ হোসেন (২২)। সে বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। নিহতের পরিবারের দাবি, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে সাজিদের মা মুসলেমা বেগম খবর পেয়ে দুলালের বাড়িতে ছুটে গেলে, দুলাল ও তার বাড়ির সদস্যরা বাড়ির গেইট তালা মেরে পালিয়ে যায়। পরে স্বজনরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের ভিতরে সাজিদের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।আরও জানা যায়, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। তার দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদক ব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারণা করা হচ্ছে, তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায়, এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে। এর কঠিন বিচার চায় স্থানীয় বাসিন্দারা।নিহতের মা মুসলেমা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলে সাজিদ। তাকে পাঁচদিন ধরে আটকে রেখে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতেও বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল আমাদের বাড়ির দলিল নিতে চেয়েছিল। আমরা গতকাল তার বাড়িতে এসেছিলাম, কিন্তু ছেলেকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত আমার ছেলেটিকে তারা এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কঠিন বিচার দাবি করেন তিনি।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। সেই সাথে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তারাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিষয়টি সম্পর্কে তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও দৌলতপুরে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে আরও এক ব্যক্তির মৃত্যু Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন

টাঙ্গাইলে ট্রেন দুৃৃর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশুস নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে নামাজে জানাজা Read more

৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন