কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও দৌলতপুরে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে ও দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুল প্রমাণিক (৫০)। কুমারখালীতে নিহত কামরুলের পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন তিনি। এ সময় একটি রাসেল ভাইপার কামড় দেয়। পরে কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩০ মিনিট পর সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে দৌলতপুরের গবরগাড়ার কালু ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘একজনের রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও তার মৃত্যু রাসেল ভাইপারের কামড়ে হয়েছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক Read more

মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন