যুক্তরাষ্ট্রের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর পালটা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। প্রথম গুলির ঘটনাটি ঘটে রোববার সকাল ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে। সেখানে রাজ্য পুলিশের এক সদস্য গাড়ির লাইসেন্স প্লেট রিডার সিস্টেমে সতর্কতা পাওয়ার পর একটি গাড়ি থামান। তখনই সন্দেহভাজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় ১৫ মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স উইদার্স।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকধারীর গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্বপরিচয় ছিল, তবে বিস্তারিত কিছু জানাননি উইদার্স। তিনি জানান, গির্জা প্রাঙ্গণে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতদের লক্ষ্য করে গুলি চালান।পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পালটা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করেন। বন্দুকধারীর পরিচয় জানা গেলেও, নিহতের পরিবারের সদস্যদের এখনো অবহিত না করায় পুলিশ তার নাম প্রকাশ করেনি।গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত নারীদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সি ক্রিস্টিনা কম্বস, আরেকজন ৭২ বছর বয়সি বেভারলি গাম। এছাড়া গুলিতে আহত ২ পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উইদার্স।পুলিশ জানায়, প্রথম গুলির ঘটনাটি বিমানবন্দরের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, যদিও এটি টার্মিনাল ড্রাইভের একটি অংশকে প্রভাবিত করে। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের টিম যাত্রীদের খোলা পার্কিং স্পটে নিয়ে যাচ্ছে। সব ফ্লাইট ও কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।ঘটনার পর এক বিবৃতিতে কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর আহ্বান জানান। এক এক্স পোস্টে তিনি বলেন, এই মর্মান্তিক সহিংস ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ ও কেনটাকি স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে Read more

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন
রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন

‎অনুকূল আবহাওয়া ও উর্বর চরজমির কারণে খিরা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভ Read more

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন