‎অনুকূল আবহাওয়া ও উর্বর চরজমির কারণে খিরা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন চরাঞ্চলে খিরা চাষে আগ্রহ বাড়ছেন চাষীদের। এতে বদলে যাচ্ছে অনেক কৃষকের জীবনের চিত্র স্বাবলম্বী হচ্ছেন তারা।‎খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে রায়পুর উপজেলার মেঘনা নদী তীরবর্তী তিনটি ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। মাঠজুড়ে সবুজ খিরার গাছে ছেয়ে গেছে চরাঞ্চল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ ফুলে মৌমাছির গুঞ্জন, আর প্রতিটি ফুলের নিচেই ঝুলছে কচকচে সবুজ খিরা চরের মাঠ যেন এক অপূর্ব দৃশ্যপট।‎এ সময় কৃষকরা ভোর থেকে জমি থেকে খিরা সংগ্রহ করে স্থানীয় আড়ত ও হাটবাজারে বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন। এসব খিরার চাহিদা শুধু স্থানীয় নয়, জেলার বিভিন্ন বাজারেও বেশ ভালো।‎কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ খিরা উৎপাদনে তাদের খরচ পড়ে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। অথচ বর্তমানে বাজারে প্রতিমণ খিরা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় খিরা চাষকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।‎স্থানীয় কৃষকরা বলেন, ‎“চরে খিরার ফলন খুব ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছি। এভাবে দাম পেলে আগামী বছর আরও বেশি জমিতে খিরা চাষ করবো। কম খরচে ভালো লাভ হওয়ায় অনেক কৃষকই এখন খিরার দিকে ঝুঁকছেন।”‎এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, “উপজেলায় এ বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়ার ফলে খিরা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অনুকূল পরিবেশের কারণে ফলন ভালো হয়েছে এবং কৃষকরা লাভের মুখ দেখছেন।”‎খিরার বাম্পার ফলনে চরাঞ্চলের কৃষকদের মুখে এখন স্বস্তির হাসি। সঠিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে খিরা চাষ রায়পুরের চরাঞ্চলে অর্থনৈতিকভাবে আরও বড় সম্ভাবনা তৈরি করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে গ্রেফতারকৃত কর্মীকে ছাড়াতে থানায় অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন
বরিশালে গ্রেফতারকৃত কর্মীকে ছাড়াতে থানায় অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে পুরুষ Read more

৪ মে: নামাজের সময়সূচি
৪ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার নীচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন Read more

নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার
নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পুলিশের এক সাময়িক বরখাস্ত সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন