বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।সচিবালয়ে রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে- বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো।’তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে আমরা আশঙ্কা করেছিলাম, পরিস্থিতি আমাদের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে। কিন্তু এখন আমরা মনে করছি আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।’অর্থ উপদেষ্টা বলেন, নতুন দায়িত্বে জোহানেস জুট এখন থেকে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম দেখবেন এবং তার অফিস ওয়াশিংটনের পরিবর্তে নয়াদিল্লিতে থাকবে।তিনি বলেন, জোহানেস জুট বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তার বিষয়ে অবহিত আছেন।অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে প্রায় এক বছর আগে মনে করা হলেও বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স এবং বৈদেশিক মুদ্রা খাতের উন্নত অবস্থা স্বীকার করেছেন।তিনি বলেন, জোহানেস জুট বেসরকারি খাতের বিকাশ এবং আরও বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো বলে স্বীকার করেছেন জোহানেস জুট। বৈঠকে আইএফসির কার্যক্রম সম্পর্কিত বিষয়ও আলোচনা হয়।এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছে চাওয়া সব সহায়তা পেয়েছে। তিনি বলেন, আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সভায় প্রত্যাশিত সহায়তার পরবর্তী ধাপ উত্থাপন করা হবে।অপর এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, আর্থিক খাতে বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নেওয়া সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংক সন্তুষ্ট।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর পুনর্গঠন শুরু হয়েছে এবং এনবিআরকে দুটি পৃথক সংস্থায় বিভাজনের সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বিশ্বব্যাংক। যদিও এতে কিছুটা সময় লাগবে।সালেহউদ্দিন বলেন- চট্টগ্রাম বন্দর, লালদিয়ায় কনটেইনার টার্মিনাল সম্পর্কেও আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক অবকাঠামো খাতে সহায়তা দিতে সম্মত হয়েছে।মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা ও আলোচনা প্রতিনিধিদলের প্রধান দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট গতকাল (শনিবার) ঢাকায় এসেছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এখন পর্যন্ত প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশির ভাগই অনুদান বা স্বল্প সুদে ঋণ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত
যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা Read more

মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা

প্রচুর পরিমাণে ফাইবার, ফসফোলিপিডস, গ্লাইকোলিপিডস, লিনোলিক অ্যাসিড, কোলিন, ভিটামিন এ, বি১, বি২, সি, নিকোটিনিক অ্যাসিড, নিয়াসিন মেলে উপকারী মসলা মেথিতে। Read more

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস
গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবৈধ আদেশ পালন করতে Read more

ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা

ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় Read more

চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের Read more

লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিফাত (৩৫) কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন