ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে আলফাডাঙ্গা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল চৌধুরী আহাদ সদর ইউনিয়নের দরুণা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল চৌধুরী আহাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ১৩ আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে আলফাডাঙ্গা সদর বাজারে অস্ত্র মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই অস্ত্র মিছিলের সম্মুখে থেকে স্লোগান দেন সোহেল চৌধুরী আহাদ। কিন্তু এ ঘটনায় পরবর্তীতে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এজাহারভুক্ত আসামির তালিকা থেকে নাম বাদ যায় তার। এ নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।এছাড়াও তিনি পতিত আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী পরিচয় দিয়ে নিজ ইউনিয়নে প্রভাব বিস্তার করতেন। সোহেল চৌধুরী আহাদ সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের ভ্যানচালক আজিজার শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তিনি হত্যা মামলায় আদালত থেকে জামিনে ছিলেন।জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাহাঙ্গীর Read more

জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  বৃহস্পতিবার Read more

পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে Read more

নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মুমিন নামের এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের Read more

মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার Read more

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন