নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মুমিন নামের এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু মুমিন মানিকপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় শিশু মুমিন বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ছলেই পরিবারের সকলের দৃষ্টির অগোচরে হঠাৎ বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এদিকে পরিবারের সদস্যরা শিশু মুমিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি একপর্যায়ে প্রায় দেড় ঘণ্টা পর শিশুটির নানি আম্বিয়া খাতুন পুকুরে শিশু মুমিনকে ভাসতে দেখে ডাক/চিৎকার দিলে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পাশের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুমিনকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কলমাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ
বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ

‎গভীর রাতে বোয়ালখালী থেকে চুরি হওয়া মিনিবাস সীতাকুণ্ড থেকে উদ্ধার করল কুমিরা হাইওয়ে পুলিশ। এই ঘটনায় শহিদুল ইসলাম (৩২) নামের Read more

খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা Read more

টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকো, পিএসজি, লিভারপুল, Read more

নেত্রকোনায় বিচার বিভাগের কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালিত
নেত্রকোনায় বিচার বিভাগের কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালিত

নেত্রকোনায় জেলা জজ কোর্টের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে তারা এই কর্মবিরত পালন করে বেলা Read more

আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন