শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার মানেই সিরিজ হাতছাড়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাটিং ধস দিয়ে শুরু করেছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরু থেকেই ধস নামে টাইগার ব্যাটিং লাইনে।ইনিংসের প্রথম ওভারেই নুয়ান থুসারার করা শেষ বলে স্টাম্প উপড়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন (০)। আগের ম্যাচে ৩২ বলে ৩৮ রান করলেও আজ ব্যর্থতার পরিচয় দেন এই বাঁহাতি ব্যাটার।দ্বিতীয় ওভারে এসে আরও একবার ধাক্কা খায় বাংলাদেশ। বিনুরা ফার্নান্দোর করা ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ফেরেন মাত্র ৫ রান করে। আগের ম্যাচেও তামিমের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৬ রান।দুই ওভার শেষে টাইগারদের স্কোর দাঁড়ায় ৭ রানে ২ উইকেট। কঠিন পরিস্থিতিতে উইকেটে লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক লিটন দাস ও তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ ওভারে ৩৯/২।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তারকা পেসার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি Read more

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ

আজ ২৬ জুন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য, ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন। Read more

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে Read more

গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া

গাজীপুর সদর উপজেলার নয়নপুর রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় (স্থানীয় ঈদগাহ মাঠে) বৃক্ষ ও কুটির শিল্প মেলার নামে চলছে লটারি ব্যবসা। মেলা Read more

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন