জামালপুরের মাদারগঞ্জে ঘরের ভেতরে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবকের গলার শ্বাসনালি কেটে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ।নিহত মাসুদ (২৩) কোয়ালিকান্দি গ্রামের সম্রাটের ছেলে। আহত রুবেল (২২) একই গ্রামের আলতাফুরের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের বড় ভাই ফরিদুল সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে আনতে রুবেলের পরিবারের সদস্যরা শনিবার ঢাকায় যান। ওই রাতে রুবেল মাসুদকে বাড়িতে থাকার জন্য ডেকে নিয়ে আসেন। রাত ১১টা পর্যন্ত রুবেল, মাসুদ ও তাদের বন্ধু শামীম একসঙ্গে ছিলেন এবং রাতের খাবার খেয়ে গল্প করছিলেন।এরপর রাত সাড়ে ১১টার দিকে শামীম তার নিজ বাড়িতে চলে যান। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মাসুদের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং রুবেলের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।রবিবার সকাল ১০টার দিকে ঘুম থেকে না ওঠায় মাসুদের ছোট ভাই মামুন ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মাসুদ ও রুবেল। পরে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়।নিহতের ছোট ভাই মামুন জানান, গতকাল শনিবার রাত ১১টা পর্যন্ত মাসুদ, রুবেল ও শামীম একসঙ্গেই ছিলেন। তারা একই সঙ্গে সবসময় ঘোরাফেরা করেন। তারা রাতে রান্না করে খেয়েছেন। রাত ১১টার দিকে শামীম তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। মাসুদ ও রুবেল রুবেলদের বাড়িতেই ঘুমিয়ে পড়েন।তিনি বলেন, ‘আমাদের বাড়ি ও রুবেলের বাড়ি পাশাপাশি। সকাল সাড়ে ১০টার দিকেও তারা ঘুম থেকে উঠে না। পরে অনেক ডাকাডাকি করি, তাও কোনো সাড়াশব্দ দেয় না। বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি বিছানার ওপরে পড়ে রয়েছেন তারা। চারদিক রক্তে ভিজে গিয়েছে।’মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করেছি। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শামীম নামে একজনকে আটক করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!
তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন!

বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থির মধ্যেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, ইউক্রেন ও Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়
কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন