কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন, কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ড্রেজিং না হওয়াতে হ্রদের নাব্যতা কমে এসেছে। ফলে সারা বছর মাছ পাওয়া যায় না। মাছ ল্যাল্ডিং সময় সুবিধাজনক না হওয়ার কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ায় মাছের দাম না পাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। মাছ শিকার বন্ধকালীন জেলেদের প্রতিমাসে ২০ কেজি চাল দেওয়া হয়, তা বাড়িয়ে ৪০ কেজি করারও দাবি জানান তারা। এসময় উপদেষ্টা বলেন, ১৯৫০ সালের মৎস্য আইন সংশোধনের পরও মেইট সাইজের জাল আইনে সারা দেশে কোথাও মানছে না। নীতিনির্ধারণী পর্যায়ে সভা করে নিষিদ্ধ জালগুলোকে সত্যি সত্যি নিষিদ্ধ করতে হবে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেটা সেভাবেই হবে’।সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

বাকৃবিতে র‍্যাগিংকাণ্ড: ১৫ জনের সনদ বাতিল, ৩ জন আজীবন বহিষ্কার
বাকৃবিতে র‍্যাগিংকাণ্ড: ১৫ জনের সনদ বাতিল, ৩ জন আজীবন বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক Read more

চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১
চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে Read more

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (০৫ Read more

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন