মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় একটি নিষিদ্ধ পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। ‘অপারেশন পান্তাস’ নামক এই অভিযানটি চালানো হয় ৯ জুলাই, বুধবার রাত ১টা ১৫ মিনিটে।ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নারীদের মধ্যে ১০ জন বাংলাদেশের, ৩ জন ভারতের এবং ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। অভিযান চলাকালে কেউ কেউ পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পালাতে বাধা দেয়।অভিযানে সংশ্লিষ্ট পতিতালয়ের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজন মালয়েশিয়ান পুরুষকে আটক করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১৬ জন বিদেশি গ্রাহকও আটক হন। গ্রাহকদের মধ্যে ৯ জন নেপালি, ৫ জন মিয়ানমার এবং ২ জন বাংলাদেশি রয়েছেন।ইমিগ্রেশন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে এই পতিতালয়ে বিদেশি নারীদের জোরপূর্বক ও প্রতারণার মাধ্যমে যৌনপেশায় নিযুক্ত করে অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছিল। উদ্ধার হওয়া এক বাংলাদেশি নারী জানান, প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় প্রতারণার শিকার হয়ে তিনি এই অন্ধকার জগতে জড়িয়ে পড়েন।অভিযানে আরও জানা যায়, পতিতালয়টিতে প্রতি গ্রাহককে একবার সেবার জন্য ৬০ রিংগিত পরিশোধ করতে হতো। উদ্ধারকৃত নারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার এবং অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে Read more

ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার
ছাত্রদল নেতার সন্ত্রাস বিরোধী মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত কর্মীকে গ্রেপ্তার করাকে পুলিশি হয়রানি বলে অভিযোগ তুলেছে স্থানীয় Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!
গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। Read more

গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন