কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাহ মেডিকেল হলকে একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহ মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অভিযান পরিচালনাকারীরা।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।এ সময় অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ‘এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা ও শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ Read more

জুলাই আন্দোলনে আহত বাপ্পি অবহেলায় ধুঁকছেন, সহায়তা মেলেনি এখনো
জুলাই আন্দোলনে আহত বাপ্পি অবহেলায় ধুঁকছেন, সহায়তা মেলেনি এখনো

গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত ১৬ বছর বয়সী কিশোর বাপ্পি মিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে।গত বছরের ৩ Read more

কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন