টানা ১২ দিনের তীব্র যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার টার্গেটে করেছিলো ইসরায়েল। সংঘাতকালে পেজেশকিয়ানকে হত্যা করতে অন্তত ৬টি বোমা ছুড়েছিল ইসরায়েল।ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট এক আউটলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।  ফার্স নিউজ এজেন্সি জানায়, গত ১৬ জুন, সোমবার সকালে পশ্চিম তেহরানে একটি ভবনের নিচতলায় অধিবেশন চলছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। তখন সেখানে আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজেই এবং ইরানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স নিউজ জানিয়েছে, পালানোর রাস্তা বন্ধ এবং বায়ুপ্রবাহ ব্যাহত করতে ভবনের প্রবেশ ও প্রস্থান পথ লক্ষ্য করে ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য পরিকল্পিত একটি অভিযানের আদলে এই আক্রমণটি তৈরি করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা আগে থেকে প্রস্তুত করা একটি জরুরি হ্যাচ দিয়ে পালাতে সক্ষম হন। তবে, এই পথ দিয়ে বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আরও কিছু কর্মকর্তা পায়ে সামান্য আঘাত পেয়েছেন।ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ফার্সের প্রতিবেদনে ইরানি প্রেসিডেন্টসহ কর্মকর্তারা তেহরানের ঠিক কোথায় এই বৈঠক করছিলেন তার তথ্য দেওয়া হয়নি।তবে ইরান ইন্টারন্যাশনাল জানায়, গত ১৬ জুন পশ্চিম তেহরানে শাহরাক-ই-গারবের কাছে একটি এলাকায় হামলায় চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে সম্প্রতি মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, সংঘাতের সময় তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের Read more

ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল
ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন অভিনেতা সোহেল মণ্ডল। মঞ্চনাটক দিয়ে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথ Read more

গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 
গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে Read more

কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ
কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন