টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, তার মেরুদণ্ডের জয়েন্ট থেকে হাড় আলাদা হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার না করলে তার জীবন হুমকির মুখে পড়বে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা।বুদ্দু মিয়া দীর্ঘদিন ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী জহুরা বেগম (৩০) এবং দুই শিশু সন্তান জহিরুল (৯) ও জিসান (৬) কে নিয়ে কোনোমতে চলছিল তার জীবন। এখন তিনি পুরোপুরি অচল, দিনের পর দিন শুয়ে আছেন বিছানায়। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের একমাত্র টিনের ঘরটিও বিক্রি করে দিয়েছেন। কিন্তু এতেও প্রয়োজনীয় অর্থ জোগাড় হয়নি।স্ত্রী জহুরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্বামী সম্পূর্ণ অচল হয়ে গেছেন। ঘর বিক্রি করেছি, এখন মাথা গোঁজারও জায়গা নেই। দুই ছেলেকে নিয়ে উপোসে দিন কাটছে। ডাক্তার বলেছেন—দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। যদি দয়ালু মানুষের সাহায্য পাই, হয়তো স্বামীকে আবার সুস্থ করে তুলতে পারবো।’ছোট্ট জহিরুল চোখের পানি মুছে জানায়, ‘বাবা আমাদের জন্য কষ্ট করে দিনরাত পরিশ্রম করতেন। এখন তিনি কিছুই করতে পারেন না। আমরা কিছুই বুঝতে পারি না। শুধু চাই, বাবা যেন আবার আমাদের পাশে থাকেন। আপনারা যদি সাহায্য করেন, বাবা হয়তো আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’প্রতিবেশী রানী হলদার বলেন, ‘আমরা পাশাপাশি থাকি। বুদ্দু মিয়া খুবই অসুস্থ। যতটুকু পারি, সাহায্য করেছি। কিন্তু অপারেশনের খরচ এত বেশি যে আমরা কেউই তা বহন করতে পারছি না। দেশের দয়ালু মানুষদের কাছে আকুল আবেদন—তাকে সাহায্য করুন, যাতে একটি জীবন বেঁচে যায়।’বুদ্দু মিয়ার পিতা মোঃ শুকুর মিয়া (৮০) আবেগভরে বলেন, ‘আমি গরিব মানুষ। আমার ছেলে সারাজীবন খেটে খুটে সংসার চালিয়েছে। এখন সে অসুস্থ হয়ে পড়ে আছে। চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি—আমার ছেলেকে বাঁচান।’স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া জানান, ‘বুদ্দু মিয়া একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। আজ তিনি অসুস্থ হয়ে জীবনের সঙ্গে লড়ছেন। আমি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি অনুরোধ করছি—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।’চিকিৎসায় সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে পারেন: বিকাশ পারসোনাল নম্বর: ০১৩২৭৩৯১৭৫১একটি ছোট সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারে হাসি। আসুন, আমরা একসাথে বুদ্দু মিয়ার পাশে দাঁড়াই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা Read more

ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কারখানায় হামলা ও ভাংচুর

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে Read more

চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭
চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭

কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর Read more

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!
শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন