গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। নৌ পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা আসলে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, মরদেহটি টাঙ্গাইল জেলা এলাকা থেকে ভেসে এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ
জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: রহমাতুল্লাহ

জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই Read more

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।বুধবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত Read more

বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক
বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে Read more

পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প
পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

বিপিএলের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেসশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রয়েছে দুটি ম্যাচ।  দিনের প্রথম ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন