রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর।রবিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে উপস্থিত হন তিনি। এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় তাকে।এর আগে, গত ১০ জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। সে সময়ই জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগির আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান।মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। এর আগে, মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হলে ২০ মে জামিনে মুক্তি পান তিনি। অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী
এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে Read more

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

আইসিসিকে আবারও মেইল পাঠালো বিসিবি
আইসিসিকে আবারও মেইল পাঠালো বিসিবি

টি-টোয়োন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন