লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চলছে ইন্টার মায়ামির জয়রথ। রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিতে মেসির জোড়া গোলই যথেষ্ট ছিল। একইসঙ্গে তিনি এমএলএস-এ নতুন ইতিহাস গড়েছেন টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করে।গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ জিতল ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা এখন ১৬টি, যা তাকে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে, সারিজের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই।ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে মেসি প্রথম গোলটি করেন। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে নিজের ক্যারিয়ারের ৬৯তম সরাসরি ফ্রি কিক গোলটি করেন তিনি। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ষষ্ঠ ফ্রি কিক গোল এবং এমএলএস-এ টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব।দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস কেটে নিয়ে মেসি দ্বিতীয় গোলটি করেন, গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।এই পারফরম্যান্সের মাধ্যমে ২০১২ সালের পর প্রথমবারের মতো মেসি টানা পাঁচটি লিগ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়লেন। সে সময় বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি টানা ছয় ম্যাচে একাধিক গোল করেছিলেন।ন্যাশভিলের হয়ে হানি মুখতার একমাত্র গোলটি করেন অ্যান্ডি নাজারের ক্রস থেকে। তবে জয় ধরে রাখে ইন্টার মায়ামি, যারা পূর্বাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষ দু’দল ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে পাঁচ পয়েন্টে। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘স্পষ্টতই, লিও এক বিশেষ খেলোয়াড়। আমার মতে, সে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। সে এমন কিছু করে দেখাচ্ছে যা আমরা ভেবেছিলাম আর দেখা যাবে না।’তিনি আরও বলেন, ‘বুসকেটস ও মেসি বহু বছর একসঙ্গে খেলেছে। একে অপরকে না দেখেও বোঝে কে কোথায় বল চায়। আজকের দ্বিতীয় গোলেই তা বোঝা যায়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস
আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস

আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে Read more

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া
পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন