নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক অংশ নিচ্ছেন। গত ৪ জুলাই থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জনেরও বেশি তরুণ জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষক ও পেশাজীবী যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে ৮০ জনের বেশি প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করছেন।নেপালের পরিবেশ বিষয়ক সংগঠন ‘ল্যান্ড ফর ফিউচার–নেপাল’ এবং বাংলাদেশের সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS) ও মিশন গ্রিন বাংলাদেশ যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করেছে। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের C3ER, ICIMOD, অ্যাকশনএইড বাংলাদেশ, JetNet-BD, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগী হিসেবে কাজ করছে।এই আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে জলবায়ু শিক্ষা, নবায়নযোগ্য শক্তি, অভিযোজন কৌশল, তরুণ নেতৃত্ব, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ইকো-উদ্যোক্তা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান নিয়ে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, কর্মশালা ও কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারছেন।অধ্যাপক ড. মোহা. আশাবুল হক তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনকে ‘বর্তমান বাস্তবতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এর প্রভাব আমরা কৃষি, পরিবেশ ও মানুষের জীবনে প্রতিনিয়ত দেখছি। এ ধরনের আয়োজন ভবিষ্যতের জন্য একটি টেকসই ও সমন্বিত অভিযোজন কৌশল গড়ে তুলতে সাহায্য করবে।’ তিনি বাংলাদেশের কৃষি শিক্ষার্থীদের জলবায়ু অভিযোজন এবং টেকসই কৃষি পদ্ধতি নিয়ে আরও বেশি গবেষণা ও কার্যক্রমে যুক্ত হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।আয়োজকরা জানিয়েছেন, এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে ২১ জন পূর্ণ স্কলারশিপে এবং ১৫ জন আংশিক অর্থায়নে সুযোগ পেয়েছেন। এই উদ্যোগ তরুণদের জলবায়ু বিষয়ক উদ্যোগে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার এক দারুণ সুযোগ তৈরি করবে, যা ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব গঠনে সহায়ক হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩
নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩

নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে Read more

নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা
নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জের নিকলীতে জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে আওয়াল হোসেন নামে এক কৃষককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৫ Read more

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরে মোবাইল চালাতে না দেওয়ায় উম্মে হাফসা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন