গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) সকাল পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটে।জানা গেছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েল-সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান ৩৪ জন।উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় ৪০টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে ১৫ জন।গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরেও চলে আইডিএফের তাণ্ডব। শিশুসহ হতাহত হন অনেকে।অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের আল-মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরী নিহতের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। দুর্জয় চৌধুরী নিহতের ঘটনার পাঁচদিন Read more

সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার
সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার

পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. Read more

জাকসুর নতুন ভিপি কে এই জিতু?
জাকসুর নতুন ভিপি কে এই জিতু?

দীর্ঘ প্রতিক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন