যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে জনসম্মুখে এ ঘটনা ঘটে। নিহত বিপুল বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। পুলিশ বলছে, অন্যের বউকে ভাগিয়ে বিয়ে করার জেরে বিপুল হত্যার শিকার হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা বিপুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে বিপুল মারা যান।নিহতের স্ত্রী সুমাইয়া জানান, তার সাবেক স্বামী ষষ্ঠীতলা পাড়ার বাপ্পির নেতৃত্বে দুর্বৃত্তরা বিপুলকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এই ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তুষার আহমেদ জানান, নিহত বিপুলের শরীরে ধারালো অস্ত্রের ১৪/১৫টি কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ষষ্ঠীতলা পাড়ায় বিপুল নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন

একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান Read more

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় Read more

‘ড. ইউনূস চাইলে আ.লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন’
‘ড. ইউনূস চাইলে আ.লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ Read more

নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি
নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি, গিলে খাচ্ছে ফসলি জমি

কৃষিপ্রধান দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ খাদ্যের চাহিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন