কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের ডানহাত ও স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে।শনিবার বিকেলে র‍্যাব-১৫ এর একটি চৌকস দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গর্জনিয়ার থোয়াংগেরকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে, আতঙ্কের দেয়াল ভেঙে সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে।স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ছিল শুধুমাত্র সহযোগী নয়, বরং ডাকাত শাহীনের ছায়াতলে বেড়ে ওঠা এক হিংস্র সন্ত্রাসী মস্তিষ্ক। শাহীনের গ্রেপ্তারের পর পুরো অপরাধ নেটওয়ার্ক তার হাতেই চলে যায়। মাদক কারবার, মিয়ানমারের সীমান্ত নিয়ন্ত্রণ, নিত্যপণ্য পাচার, জমি দখল, রাতের বেলায় ডাকাতি, চাঁদাবাজি, প্রতিপক্ষকে শায়েস্তা করা; সবই তার নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছিল। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সে পার পেয়ে যেত প্রতিবার।স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর একাধিকবার গ্রেপ্তার হলেও বারবার জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার পেছনে ছিল একটি শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নীরব প্রশ্রয়। অনেক সময় অভিযোগ করেও লাভ হয়নি সাধারণ মানুষের, বরং হুমকি-ধমকির শিকার হতে হয়েছে। তাদের নির্যাতনে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয় বহু গ্রামের সাধারণ মানুষকে।এলাকাবাসী ও প্রশাসনের একটি সূত্রের দাবি, শেষবার জেল থেকে ছাড়া পাওয়ার পর জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দলের ‘বাহিনী’ নিয়ে শোডাউন দিয়ে গর্জনিয়ায় প্রবেশ করে। সাধারণ মানুষের আতঙ্ক ও ক্ষোভ উপেক্ষা করে আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। জনগণ তখন বিশ্বাস হারিয়ে ফেলেছিল প্রশাসনের ওপর।অবশেষে র‍্যাবের গোপন তদন্তে বেরিয়ে আসে জাহাঙ্গীরের অপরাধচক্রের নানা চিত্র। গ্রেপ্তারের মধ্য দিয়ে শেষ হলো তার প্রকাশ্য তাণ্ডবের অধ্যায়। র‍্যাবের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আগের একাধিক মামলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।শাহীন ও জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবরে গর্জনিয়া ও আশপাশের গ্রামে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। অনেকেই বলছেন, একজন ডাকাত জেলে গেলেও, তার আরেক সাঙ্গপাঙ্গ থেকে যায়। কিন্তু এবার হয়তো শেষ হলো শাহীনের হাতিয়ার জাহাঙ্গীরের অধ্যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ
মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ

আগের ম্যাচের ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্লাবটি জানিয়েছিল, তার চোট গুরুতর না হলেও দীর্ঘদিন মাঠের Read more

সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানাল আইএসপিআর
সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানাল আইএসপিআর

জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার (১৮ মে) কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি Read more

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন