আগের ম্যাচের ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্লাবটি জানিয়েছিল, তার চোট গুরুতর না হলেও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই তারকাকে। ফলে লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দলের এই প্রধান তারকাকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। যেখানে রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা তার অনুপস্থিতি বুঝতেই দেয়নি। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘরের মাঠে মেক্সিকান ক্লাব পুমাসকে আতিথ্য দেয় মায়ামি। যেখানে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এ ম্যাচে মায়ামির হয়ে একটি করে গোল করেছেন, ডি পল, লুইস সুয়ারেও ও তাদেও আয়েন্দে। এ জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।যদিও এদিন প্রথমে লিড নিয়েছিল পুমাস। ম্যাচের ৩৪তম মিনিটে এক কাউন্টার অ্যাটাক থেকে দলকে লিড এনে দেন জর্জ রুভালকাবা। তবে বিরতিতে যাওয়ার আগেই ঘুরে দাঁড়াই ইন্টার মায়ামি। ৪৫তম মিনিটে মায়ামিকে সমতা এনে দেন সদ্য অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে যোগ দেওয়া রদ্রিগো ডি পল। এটি এই ক্লাবের হয়ে তার প্রথম গোল। শেষদিকে দাপুটে পারফরম্যান্স ছিল সুয়ারেজের, একটি গোল ছাড়াও তিনটি স্কোরেই তার কোনো না কোনো অবদান ছিল।ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল সুয়ারেজের আধিপত্য। ৫৯ মিনিটে স্পট কিক থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন এই উরুগুইয়ান তারকা। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।এরপর ৭০ মিনিটে পুমাসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন তাদেও আলেন্দে। স্বল্প দূরত্ব থেকে করা এক শটে পুমাসের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আলেন্দের করা এই গোলেও অবশ্য অবদান ছিল সুয়ারেজের। তার পাস থেকেই সুযোগ কাজে লাগান আলেন্দে। শেষদিকে আরও কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ব্যাঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। ফলে ৩-১ গোলের জয় নিয়েই লিগস কাপের শেষ আটে উঠেছে ফ্লোরিডার ক্লাবটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার Read more

ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু
ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু

আটলান্টিক মহাসাগরে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মেলিসা’। ঘূর্ণিঝড়টি ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে এসে ক্যারিবীয় অঞ্চলজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে Read more

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন