রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার সর্বদলীয় বিপ্লবী জনতা।শনিবার (১২ জুলাই) বিকেল ৬ টায় সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের মাদ্রাসা মোড়, কোর্টমাঠ, থানামোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে শতশত মানুষ যোগ দেন। একপর্যায়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।সিংড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সিংড়া জামায়াতে ইসলামীর আমীর আ.ব.ম আমানুল্লাহ, সেক্রেটারি এনতাস, জামায়াতে ইসলামীর পৌর আমীর সাদরুল উলা, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী এসএম জার্জিস কাদির বাবু, জেলা ইসলামি আন্দোলনের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, মুফতি রুহুল আমিন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মামুন, নাটোর জেলা এনসিপির যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উদয় মিজান, নাহিদুল, হুজাইফা রাকিব প্রমুখ।বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন। এদিন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।বিক্ষোভে এনসিপির নাটোরের প্রধান সমন্বয়কারী জার্জিস কাদির বাবু বলেন, দেশের ছাত্রজনতা যে আশায় ২৪ সালের জুলাইতে রাজপথে নেমেছিল, বড় একটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। মিটফোর্ডে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।জামায়াতে ইসলামীর নাটোর-৩ সিংড়া আসনের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তা একেবারে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে, তারা প্রত্যেকে সন্ত্রাসী। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। ইনশাআল্লাহ, এসব অপকর্মের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা সবসময় এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’
‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই Read more

আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ Read more

আনোয়ারায় দুই হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা
আনোয়ারায় দুই হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন