ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১২ জুলাই) বিকেলে দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের মালেপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।রাব্বি হোসেন নামের মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায় ও তাদের বিচার দাবি করেন।আটককৃতরা হলেন, উপজেলার জাংগই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী লিনা পারভীন এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডল।স্থানীয় গ্রামবাসী জানান, গত শুক্রবার (১১ জুলাই) দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে রাব্বি হোসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়িতে তালা মেরে বেরিয়ে যান। এই সুযোগে দুপুরের দিকে কে বা কাহারা সেই রাব্বির বাড়িতে ঢুকে স্বর্ণের গহনা, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে রাব্বি বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পেরে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সাথে সম্পৃক্ত বিজয় কর্মকার নামের একজনকে সনাক্ত করে।পরে তার দেয়া তথ্য অনুযায়ী চুরিপট্টি এলাকা থেকে বাবলুকে রাব্বি ধরে বাড়িতে এনে বেদম মারধর করে। মারধরে একপর্যায়ে বাবলু মারা যায়। নিহত বাবলুর ৭ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক শিশু সন্তান রয়েছে।এদিকে বাবলুর নিহতের খবর তার পরিবারসহ স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে রাব্বির বাড়িতে হামলা চালায় ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাব্বী পালিয়ে গেছে, তবে এ ঘটনায় দুইজনকে আটক এবং আরেকজনকে উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

কক্সবাজারে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
কক্সবাজারে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত Read more

থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের
থানা থেকে নেতা ছাড়ানোর ঘটনায় ভুল স্বীকার হান্নান মাসউদের

ঢাকার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে ‘বিশৃঙ্খলা তৈরির’ অভিযোগে আটক তিন জনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ভুল স্বীকার Read more

সুনামগঞ্জে তিন উপজেলায় বজ্রপাতে নিহত ৩, আহত ৪
সুনামগঞ্জে তিন উপজেলায় বজ্রপাতে নিহত ৩, আহত ৪

সুনামগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন