গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কাভার্ড ভ্যানে করে এসে কারখানার নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা গোডাউনে ঢুকে দাপটের সঙ্গে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা সাত টন সুতা এবং নগদ অর্থসহ লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকার। ডাকাত দল ঘটনাস্থল ছাড়ার আগে গোটা এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে, যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইউনুস আল মামুন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীরা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ডাকাতরা গোডাউনের মূল্যবান ২৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এত বড় একটি ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।’এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে দাবি করে তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, শিল্পাঞ্চল হলেও রাতের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বারবার সুযোগ নিচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন শরিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাতের বেলা এত বড় ডাকাতি হলো, অথচ কোথাও পুলিশের টহল চোখে পড়েনি। এখন আমরা সবাই ভয়ে রাত কাটাই। প্রশাসনের উচিত এই এলাকায় নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত করা।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার
৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার

২০২৬ সালে হজে যেতে ৬৬টি এজেন্সি থেকে ৫৩৭ জন প্রাক-নিবন্ধন করলেও একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। তাই এই এজেন্সিগুলোকে সতর্ক করেছে Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। Read more

গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫
গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের Read more

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন