ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেন হাত বাড়ালেই মিলছে মাদক। এলাকার বহু তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য অনেকে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর পুলিশ প্রশাসন আগের মতো সক্রিয় হতে পারেনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠে মাদক কারবারিরা। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে একজন মাদক বিক্রেতা আটক হয়। এতে অনেক কারবারি গাঁ ঢাকা দিয়েছে। তবে থেমে নেই তাদের কারবার। কৌশল পরিবর্তন করে তারা আবারও নেমে পড়েছে মাদক বেচাকেনায়। বর্তমানে এসব এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যাপক বিস্তার ঘটেছে।জাটিগ্রাম এলাকার এক সংখ্যালঘু পরিবারের সদস্য বলেন, ‘আমাদের বাড়ির সামনে প্রায়ই মাদকসেবিরা আড্ডা দেয়। আমরা সংখ্যালঘু পরিবারের লোক হওয়ায় ভয়ে তাদের কিছু বলতে পারি না।’একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় শীর্ষ এক মাদক কারবারি আছে। তার জন্য এলাকায় এখন মাদকে ছয়লাব হয়ে গেছে। প্রতি সপ্তাহে সে লাখ লাখ টাকার মাদক বিক্রি করে।’নাম প্রকাশে অনিচ্ছুক মহিষারঘোপ এলাকার এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় পরিত্যক্ত সাহা বাড়িতে সন্ধ্যা নামলেই মাদকসেবিদের আড্ডা জমে। এদের কারণে বাড়ি থেকে বের হতে ভয় লাগে।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। ওইসব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে ওই এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা নির্মূলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি Read more

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান
ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন