বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে বিএনপির প্রায় সাড়ে ৪ হাজার নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বিএনপিতে কোনও অন্যায়কারীর জায়গা হবে না। বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।আজ শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, খালেদা জিয়া কখনও অন্যায়কে প্রশ্রয় দেননি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ আদর্শবান মানুষ ছিলেন, যাকে নিয়ে কেউ কোনদিন কোনও বিতর্কিত কথা বলতে পারেনি। এখন জিয়াউর রহমানের উত্তরসুরি তারেক রহমান কখনো কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। আগামীতেও দেবে না।বিএনপিতে কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনির স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের দুষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।এসময় দুলু আরও বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের শিকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এখনও ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।দুলু বলেছেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের অমানবিক নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন যারা নির্যাতিত হয় তারা মজলুম। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। অথচ সম্প্রতি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য। জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিতের আশ্বাস দিয়ে দুলু বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টি তারেক রহমান তার ৩১ দফায় উল্লেখ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বাজার মূল্যের সাথে বিবেচনা করে শ্রমিকের বেতন কাঠামো নির্ধারণ করা হবে। জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই শ্রমিকরাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনের সময় অনেক আহত ছাত্ররা রাস্তায় পড়েছিল। একজন শ্রমিক, ভ্যানচালক, রিকশাচালক তাদের হাসপাতালে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই শ্রমিকদের ঋণ শোধ করতে পারবে না।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত
শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব, এনসিপির নয়তো নিবন্ধনেরও দরকার Read more

তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার
তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক মোঃ আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন