বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক সংস্থাটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন তিনি।পোস্টে তিনি লিখেন, ‘সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানায়। তার বিরুদ্ধে জালিয়াতি, জাল সনদ ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের তদন্ত চলমান। আমরা ডব্লিউএইচওর সিদ্ধান্তকে জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখি।’তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সকল সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের উন্মেষ দেখে সন্তুষ্ট।’এক প্রতিবেদনে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ জানায়, ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, শুক্রবার থেকে পুতুল ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম। বোহম ১৫ জুলাই মঙ্গলবার নয়াদিল্লির অফিসে যোগ দেবেন বলে জানানো হয়েছে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল, যিনি গত আগস্টে দেশে বিক্ষোভ শুরুর পর পালিয়ে যান এবং তার আঞ্চলিক পরিচালক নিয়োগপ্রক্রিয়া ঘিরেই এ অভিযোগের সূত্রপাত।২০২৪ সালের জানুয়ারিতে পুতুল দায়িত্ব নিলেও তার নির্বাচনপ্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল যে, তার প্রভাবশালী মা শেখ হাসিনা তার পক্ষে প্রভাব খাটিয়েছেন। হেলথ পলিসি ওয়াচের পূর্ববর্তী প্রতিবেদনের বরাতে জানা যায়, এই অভিযোগের ভিত্তিতে দুদক জানুয়ারিতে তদন্ত শুরু করে।দুদকের আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী, পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেন, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪৭১ (জাল দলিল ব্যবহার) ধারার লঙ্ঘন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন Read more

আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন