রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের পাশের বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশু আয়েশার লাশ উদ্ধার করা হয়। এদিকে গত মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে তাদের বাড়ির পাশে মসজিদের সামনে থেকে আয়েশা নিখোঁজ হয়। আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে তার মেয়ে আয়েশা তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে পুঠিয়া থানায় একটি জিডি করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের বাড়ির পাশের সাইদুর রহমানের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে গন্ধ ছুটলে সেখানে গিয়ে আয়েশার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তিনি আরও জানান, সাইদুর রহমানেরা বাড়িতে থাকেন না। চাকরির কারণে তারা বাইরে থাকেন। ঈদের জন্য আজকেই এসেছেন তারা। বাড়িতে এসে গন্ধ পেয়ে আমাদেরকে খবর দেন। স্থানীয় লোকজন নিয়ে সেখানে গেলে আয়েশার লাশ দেখতে পান। পরে পুঠিয়া থানা পুলিশে খবর দিলে তারা এসে তার মেয়ের লাশ উদ্ধার করে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মঙ্গলবার বিকালে শিশু মেয়েটি নিখোঁজ হয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আজ শুক্রবার তাদের বাড়ির পাশের বাড়ির একটি পরিত্যক্ত হাউস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ Read more

রাজবাড়ীতে নবীকে কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি
রাজবাড়ীতে নবীকে  কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (১৫ Read more

চুরি যাওয়া গাভি ফেরত দিতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
চুরি যাওয়া গাভি ফেরত দিতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া গাভি-বাছুর ফেরত পেতে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষের অভিযোগ উঠেছে। গাভি-বাছুর মালিক ফজলু Read more

আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ
আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১৬৫ নং দক্ষিণ চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিত জমি নিয়ে জালিয়াতি ও বেদখলের গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের Read more

বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট Read more

স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে
স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক শাহরিয়ার তন্ময়ের কাছে ১৮ জুলাইয়ের স্মৃতি আজও এক দুঃস্বপ্ন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন