বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন আকাশ (২৮)। তিনি বরিশালের বিমানবন্দর থানার তহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই) বিকেলে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী বায়েজিদ হোসেন আকাশ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন আমতলী জোনাল অফিসে কর্মরত ছিলেন। বিকেলে কৃষ্ণনগর এলাকায় একটি ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে চিকিৎসক ডা. লুনা বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আমতলী থানার ওসি (তদন্ত) মো. আমিন হোসেন সেরনিয়াবাত জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।এদিকে, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার
গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার

ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামে যুবক নিহত

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু

শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হওয়া এক নবজাতক অক্সিজেনবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন