এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কোতোয়ালী পুলিশের অভিযান হয়েছে নগরীর মাদকের হটস্পট কেডিসি এলাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল এই অভিযান শুরু করে। বরিশাল নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক কলোনীতে দেড় ঘণ্টাব্যাপী এই অভিযানে একজন মাদক বিক্রেতাকে আটক করা হলেও কোনো ধরনের মাদক দ্রব্য উদ্ধারে সফলতা পায়নি পুলিশ। অভিযানে আটক ব্যক্তির নাম রুবেল। সে এলাকার চিহ্নিত নারী মাদক বিক্রেতা পারুল বেগমের ছেলে এবং নিজেও মাদক বিক্রি করে।অন্যদিকে অভিযানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তাদের দাবি, যেখানে প্রকাশ্যে প্রতিদিন ৩০-৪০ কেজি গাজা সহ সব ধরনের মাদক খুচরা ও পাইকারী বিক্রি হয়, সেখানে এতজন পুলিশ সদস্যের করা অভিযানে বিন্দু মাত্র মাদক উদ্ধার কিভাবে না হয়, তা তাদের বোধগম্য নয়। তাদের স্পষ্ট অভিযোগ, অভিযানের খবর পূর্বেই এলাকার মাদক বিক্রেতাদের কাছে ডিবি পুলিশের মাধ্যমে চলে আসে। তাই সব মাদক বিক্রেতারা নিরাপদে সরে গিয়েছিল এবং পরিচালিত হয়েছে দায়সারা অভিযান। তবে এ বিষয়ে অভিযান চালাকালে এবং পরবর্তীতে কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য প্রদান করেননি। তাদের দাবি, মাদক বিক্রেতা বা মাদক কিছুই মেলেনি এত বড় একটি অভিযানে। অন্যদিকে দুপুরে অভিযান হলেও সন্ধ্যায় তা প্রায় পূর্বের রূপে ফিরেছে। অভিযানের সময় সকল মাদক বিক্রেতারা অভিযানের স্থান থেকে কিছুটা দূরে কেডিসি নদীর পাড়ে সরে ছিল এবং পুলিশ চলে যাওয়ার পরেই তারা আবার ফিরে এসেছে। অভিযান চলাকালে দেখা যায়, কোতোয়ালী ও ডিবি পুলিশের দুটি দল কেডিসি আব্দুর রাজ্জাক কলোনী এলাকায় প্রবেশ করে ঢাকঢোল পিটিয়ে। তারা সবাই একদিক থেকে প্রবেশ করে কয়েকটি ঘরে তল্লাশি চালায়। এসময় এলাকাবাসীদের মধ্য থেকে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। আটক করা হয় রুবেল নামের এক মাদক বিক্রেতাকে। এর পর কোনো কিছু না মেলায় দেড় ঘণ্টার মতো ঘুরে ফিরে চলে যায়। যাওয়ার পথে মাদক বিক্রয়ের স্থানে থাকা একটি সিসি টিভি ক্যামেরা ভেঙে ফেলে। যেখানে ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে মাদক বিক্রেতাদের সনাক্ত করা সম্ভব ছিল, সেখানে ঐ বিষয়ে কোনো প্রশ্ন না তুলে তারা ক্যামেরাটি ভেঙে দেয়। অভিযানের বিষয়ে প্রশ্ন তুলে এলাকার একটি সূত্র অভিযোগ করে, কেডিসি শুধু নগরীর নয়, এটি পুরো দক্ষিণাঞ্চলের অন্যতম বড় এবং প্রকাশ্য মাদক বিক্রয়ের স্থান। এই এলাকায় কমপক্ষে ৩০-৪০ জন মাদক বিক্রেতা রয়েছে। এদের নিয়ন্ত্রণে আরও শতাধিক লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদক বিক্রয়ের সাথে জড়িত। কোনো সরকারের আমলে এই এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়নি। যে কারণে এলাকায় সাধারণ মানুষের বসবাসের পরিবেশ নেই। কেডিসি এলাকার শিশুরা মাদকের ছড়াছড়ির মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ পায় না।তাই কিছু সচেতন বাসিন্দারা মিলে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ে লিখিতভাবে আবেদন করে মাদক বিক্রয় বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে। সেই দাবির প্রেক্ষিতে গতকাল হয় অভিযানটি। তবে অভিযানে আসার পূর্বেই গত মঙ্গলবার গ্রেপ্তার হয়ে জামিনে আসা মাদক বিক্রেতা নাজুর কাছে ডিবি পুলিশের এক সদস্যের ফোন আসে। ফোন পাওয়ার সাথে সাথে চায়ের দোকানে অবস্থানরত নাজু সকলকে বিষয়টি অবহিত করে সটকে পড়ে বলে নিশ্চিত করেছে সূত্রটি। খবর পাওয়ার সাথে সাথে সকল মাদক বিক্রেতারা তাদের মাদক দ্রব্য নিরাপদে সরিয়ে নিজেরা কিছুটা দূরে সরে যায়। আর এই কারণেই ব্যর্থ হয়েছে এই অভিযান, যা পুরোটাই দায়সারা বলে জানায় সূত্রটি। অন্যদিকে অভিযানে লাভের তুলনায় ক্ষতির সম্মুখীন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া কেডিসির সাধারণ বাসিন্দারা। তারা বলে, অভিযানের পর থেকেই তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মাদক কারবারিরা। তারা বলছে, যতবারই অভিযান হবে, সেই খবর আগেই তারা পেয়ে যাবে। তাই এমন অভিযান প্রতিদিন হলেও কিছু যায় আসে না। কিন্তু যারা মাদক বিক্রয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের সুযোগ বুঝে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। উল্লেখ্য, কিছু দিন আগে “মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে এবার মাদকের হটস্পট রাজ্জাক স্মৃতি কলোনিকে মাদকমুক্ত করতে ঐক্য হয়েছিলো ওই এলাকায় সর্বস্তরের জনগণ। এবং কি রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বস্তি)তে সর্বস্তরের জনগণের ব্যানারে মাদক বিরোধী সমাবেশ করা হয়েছিলো। এর আগে একই স্থানে গত ৩ জুলাই বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উদ্যোগে উঠান বৈঠক করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক। কিন্তু তার পরে কেন বন্ধ হচ্ছে মাদক ক্রয়-বিক্রি, এমনই প্রশ্ন সাধারণ মানুষের। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়
বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই Read more

টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে Read more

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার Read more

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক

দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা Read more

কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু
কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন