রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে নিজের গর্ভধারিণী মায়ের সম্পত্তি বিক্রি ও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও পুত্রবধু শারমিন সুলতানা মুন্নির বিরুদ্ধে। একইসাথে প্রতারণার মাধ্যমে মায়ের সম্পত্তি দখলে রেখে তা জালিয়াতি করে বিক্রি করছে। প্রভাবশালী ক্রেতারা প্রকাশ্যে দিবালোকে বসতবাড়ীর ঘর ভেঙে নিয়ে যাচ্ছে। ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগরের বিরুদ্ধে আদালতে মামলা ও নির্যাতনে এখন ভুক্তভোগী মা ফিরোজা খোন্দকার দিশেহারা। আদালতে মামলা ও অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না।জানা গেছে, পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী মৌজার এসএ ৩০ নং খতিয়ানে বিএস ৩২৮ নং খতিয়ান প্রস্তাবিত এবং আরএস ৪৯২ নং দাগ ও বিএস ৪১৪ নং দাগে বাড়িসহ ২ আনায় ৮৭ শতাংশ জমির মধ্যে পশ্চিমাংশের ৪৩.৫০ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে ছেলে খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগর তার মা মোছাঃ ফিরোজা খোন্দকারের কাছ থেকে নিজের নামে করে নিয়েছেন। এ অভিযোগে রাজবাড়ীর জেলা জজ আদালতে ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগরকে বিবাদী করে মামলা দায়ের করেছেন ফিরোজা খোন্দকার। এ মামলাটির পরবর্তী তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর।ফিরোজা খোন্দকার অভিযোগ করেন, তার ছেলে সাগর বিভিন্ন সময়ে এ জমি বিক্রির কথা বলে একাধিক মানুষের কাছ থেকে বায়না বাবদ টাকা নিয়েছেন। প্রথমে ৮ লক্ষ টাকা বায়না ফেরত দিলেও পরবর্তীতে অন্য এক ব্যক্তির কাছে বায়না করে টাকা নেন। দীর্ঘদিনেও জমি বিক্রি করতে না পারায় সেই বায়না বাতিল হয়ে যায়। বর্তমানে এক বিদেশ ফেরত ব্যক্তির কাছে জমি বিক্রির চেষ্টা করে সাগর। সেখানে ব্যর্থ হয়ে পাংশা শহরের প্রভাবশালী ব্যবসায়ীদের নিকট ১০ কোটি টাকার বাড়ী দেড় কোটি টাকায় বিক্রি করেছে বলে জানতে পেরেছি। যে জমির মালিকই নয়, তার কাছ থেকে জমি কিনে এখন আমাকেই বাড়ি থেকে উচ্ছেদ করছে।ফিরোজা খোন্দকার বলেন, ‘এ জমি আমার। আমি ছাড়া কেউ বিক্রি করতে পারবে না। আমার সাথে প্রতারণা করে জমির দলিল করেছে। আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। জেনে বুঝে যদি কেউ এ জমি কেনে, সে ঠকবে এবং কখনো জমি পাবে না।’তিনি আরও অভিযোগ করেন, সাগরের স্ত্রী মুন্নি একজন প্রতারক এবং তার জমি ও সম্পদ ধ্বংস করার চেষ্টা করছেন। এর আগে তিনি মুন্নির একাধিক কাজে বাধা দেওয়ায় তার সাথে খারাপ ব্যবহার ও শারীরিক নির্যাতন করেছে। এমনকি, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন বাড়ীতে থাকা ঘর-বাড়ী ভেঙে নিয়ে যাচ্ছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।ভাঙ্গারী ব্যবসায়ী আবু সায়েম বলেন, ‘আমার কাছে সাগরের স্ত্রী মুন্নি ৫টি ঘর সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি করেছে। তাই আমি লোকজন নিয়ে ভেঙে নিয়ে যাচ্ছি। শুনেছি জমিটি সবুজ সরদার ক্রয় করেছে। এ বিষয়ে আর কিছু বলতে পারবো না।’এ ব্যাপারে খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগরের স্ত্রী শারমিন সুলতানা মুন্নির বাড়ীতে গেলেও পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগরের সাথে কথা বলতে বাড়ীতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।ফিরোজা খোন্দকারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, ‘মামলাটির শুনানি চলছে এবং তারা আদালতে ন্যায় বিচার প্রত্যাশী। আদালতে মামলা চলমান থাকাবস্থায় জমি বিক্রি করতে পারে না।’পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফোর্স পাঠানো হয়। আদালত থেকে নির্দেশনা পেলে সেই অনুযায়ী কাজ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের ওপর নির্ভর করছে: ট্রাম্প
গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের ওপর নির্ভর করছে: ট্রাম্প

পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের ওপর নির্ভর করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন Read more

যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল
যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল

দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধ হয়ে যাচ্ছে। হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে। ছবির Read more

প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন