রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে।  শুক্রবার (১১ জুলাই) সকাল থেকেই কাস্টম হাউজ ও বন্দর খোলা রাখা হয়েছে বলে কাস্টম হাউজ ও বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার খোলা রাখা হয়েছে এবং শনিবার খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে এই কর্মকর্তা শুক্রবার সকালে নিশ্চিত করেছেন।   যুথী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে সাপ্তাহিক ছুটি বাতিল করে বন্দর এবং কাস্টমে কাজকর্ম চলছে ঢিমেতালে। বিশেষ করে ব্যবসায়ীরা আগে জানতে না পারাই তাদের উপস্থিতি একেবারেই কম। শনিবার অবশ্য বাড়তে পারে।এইচ এম শরিফুল ইসলাম জানান, ১০ জুলাই প্রথম সচিব (কাস্টমস নীতি) মুঃ রইচ উদ্দিন খান স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছে যে, অ্যাসাইকুডা ওয়াল্ড সিস্টেম (ASYCUDA World System) এর ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে আগামী ১১-১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কাজকর্ম চলমান থাকবে।   বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ বলেন, কাস্টম হাউজে ও বেনাপোল বন্দর সকাল থেকেই খোলা রেখেছে। সাপ্তাহিক ছুটির কারণে অনেকেই খোলা থাকার বিষয়টি না জানায় ব্যবসায়ীদের উপস্থিতি একেবারেই কম, তবে শনিবার এটা বাড়বে বলে মনে করছি। খোলা রাখার বিষয়টি আগে ভাগে জানাজানি হলে সবাই স্বতস্ফূর্ত উপস্থিত থাকতো।জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা স্বাভাবিক সময়ের মতো বন্দরের কার্যক্রম চালু রেখেছি। কোন ব্যবসায়ী পণ্য চালান খালাশ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

অবৈধভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক Read more

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল Read more

বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক
বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন