গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯-এ কল পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, মৃত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে ছিল পলো শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট।এলাকাবাসী দুপুরের দিকে সরকারি গজারি বনের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এরপর এক ঘণ্টার মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের Read more

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক
যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী সাব্বির ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‍্যাব। মঙ্গরবার (১৩ জানুয়ারি) গভীররাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়িতে অভিযান Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা Read more

এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ
এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

এশিয়া কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন