মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর  কুড়িগ্রামের তিনটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আজ প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ এবং ফেলের হার ৩৩ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১৫৮ জন।কুড়িগ্রামের শতভাগ অকৃতকার্য হওয়া ওই তিন বিদ্যালয় হলো: কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (যেখান থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে), নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (যেখানে ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে) এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় (যেখানে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে)। এ ছাড়া বেশ কিছু বিদ্যালয়ে কৃতকার্য শিক্ষার্থীর চেয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাই বেশি।স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে অ্যাকাডেমিক স্বীকৃতি পেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক রয়েছেন।এ বিষয়ে জানতে স্কুলটির প্রধান শিক্ষক রিয়াজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।জেলার ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বলেন, বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পেয়েছি। এ বছর ৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা সবাই অকৃতকার্য হয়েছে।তিনি আরও বলেন, বিদ্যালয়ের আশপাশের গরিব মানুষের বসবাস। পরীক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজের পাশাপাশি পড়ালেখা করছিল। বর্তমানে ওই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ও ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে বলেও তিনি জানান।জানতে চাইলে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, শতভাগ ফেলের বিষয়ে এখনো জানিনা, আমি কিছুদিন আগে এই জেলার শিক্ষা অফিসারের দায়িত্বে এসেছি। শতভাগ ফেল করা বিদ্যালয়গুলোর অবস্থা কেমন সেটাও আমার জানা নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাট নিয়ে ফতুল্লায় বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত ৫, আটক ১২
হাট নিয়ে ফতুল্লায় বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত ৫, আটক ১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের টেন্ডার বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার Read more

ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। Read more

মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।শুক্রবার (২৭ মার্চ) রাত Read more

দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন