ভারতের হরিয়ানায় চাঞ্চল্যকর এক ঘটনায়, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে নিজের মেয়ে রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন বাবা। বাবার গুলিতে নিহত রাধিকা যাদব একজন টেনিস খেলোয়াড়। তিনি গুরুগ্রামের সুশান্ত লোক-ফেজ ২ এর বাসিন্দা ছিলেন। খবর এনডিটিভি।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।বাবা তার খেলোয়াড় মেয়ের ওপর পাঁচটি গুলি চালায়। এর মধ্যে তিনটি গুলি তার গায়ে লাগে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়ে ইনস্টাগ্রাম রিলসে আসক্ত হয়ে যাওয়ায় বাবা এ নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছিলেন। ফলে এমন কাণ্ড ঘটান।মাত্র ২৫ বছর বয়সী রাধিকা রাজ্য পর্যায়ে হরিয়ানার অন্যতম সেরা নারী ডাবলস খেলোয়াড় ছিলেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তালিকায় তিনি ডাবলসে ১১৩তম স্থানে ছিলেন। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতোই প্রতিভাবান ছিলেন তিনি।পুলিশ জানিয়েছে, রাধিকার ইনস্টাগ্রাম রিল নিয়ে দীর্ঘদিন ধরেই বাবা-মেয়ের মধ্যে উত্তেজনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার সেই উত্তেজনা চরমে পৌঁছায়। একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে রাধিকার বাবা লাইসেন্সপ্রাপ্ত রিভলবার বের করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়েন মেয়ের ওপর। এর মধ্যে তিনটি গুলি রাধিকার গায়ে লাগে। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার পেছনে পারিবারিক মানসিক চাপ এবং ‘সম্মানের দ্বন্দ্ব’ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ বাধিকার বাবার অস্ত্রটি জব্দ করেছে। এছাড়া কী কারণে এমন ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে।রাধিকার প্রাক্তন কোচ মনোজ ভরদ্বাজ বলেন, ‘ও ছিল অসাধারণ প্রতিভাবান, পরিশ্রমী এবং নিয়মানুবর্তী। ভারতের টেনিসের জন্য এটি অপূরণীয় ক্ষতি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলা মাঠে আছড়ে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন সবাই
খোলা মাঠে আছড়ে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন সবাই

অস্ট্রেলিয়ার সিডনির একটি গলফ মাঠে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ছোট বিমান। বেশ শক্তি নিয়ে বিমানটি মাটিতে আছড়ে Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকস্তিানকে ৯০ রানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪১ রান তাড়া করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় Read more

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

  দীর্ঘদিনের ব্যবহার অথবা বিভিন্ন কারণে টাকার কাগজের নোট ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দোকানি থেকে শুরু করে কেউ Read more

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য সামরিক প্রযুক্তিতে জার্মানি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন