নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বদলি করা হয়েছে।বুধবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাঁকে ১৬ জুলাই ২০২৫ থেকে ‘তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)’ হিসেবে গণ্য করা হবে।অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, এই বদলি ‘প্রশাসনিক কারণে’ এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আদেশটি জারি করেন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-০১) মোঃ সাজ্জাদ হোসেন।ঘটনার সূত্রপাত আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহারের মাতৃত্বকালীন ছুটির আবেদনের পর। ওই শিক্ষিকার স্বামী আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে অভিযোগ রয়েছে, অফিসার আবদুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, ‘বাচ্চা নিতে হবে কেন?’ যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।এই মন্তব্য নারী কর্মীদের প্রতি অবমাননাকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন অনেকে। সময়ের কণ্ঠস্বর-এ সংবাদটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চমহলে পৌঁছে যায় এবং তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষক সমাজ এই মন্তব্যকে ‘অপেশাদার, অবমাননাকর ও লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘এই ধরনের মনোভাব যিনি লালন করেন, তিনি নারী সহকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেন না। শিক্ষাক্ষেত্রে সমতা ও মর্যাদা প্রতিষ্ঠায় এ ধরনের মানসিকতা পরিবর্তন জরুরি।’ভুক্তভোগী শিক্ষিকার স্বামী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য কখনোই প্রত্যাশিত নয়। আমি বিষয়টি লিখিতভাবে বিভিন্ন দফতরে জানিয়েছিলাম। আজকের এই শাস্তিমূলক সিদ্ধান্ত সেই অভিযোগেরই ফল।’এ বিষয়ে চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘কিসের ভিত্তিতে বদলি করা হয়েছে আমি নিশ্চিত নই। তবে বেশ কিছুদিন আগে শিক্ষক হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এসেছিল।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ Read more

পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে অতর্কিত হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে
কিডনি রোগ নির্মূল হবে চিরতরে

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে। কি বিশ্বাস হচ্ছে না ? কিডনির রোগ মানেই আতঙ্ক। আর একবার কিডনি বিকল হলে, তা Read more

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে বৃষ্টি এবং যানজট মাথায় Read more

পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, ‘আমি পোপ হতে চাই। ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন