সএসসি ও সমমানের পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে পৃথকভাবে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে মোট ৯ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৫ হাজার ৭৮৫ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। এতে এবছর খাগড়াছড়িতে পাশের হার দাঁড়িয়েছে ৫৯.১৪% তে। যা গতবারের চেয়ে তুলনামূলকভাবে ভালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পুরো জেলায় সর্বমোট ৯ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মধ্যে ৫ হাজার ৭৮৫ জন কৃতকার্য হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। পাশের হার দাঁড়িয়েছে ৫৯.১৪% তে। যা গতবারের চেয়ে তুলনামূলকভাবে ভালো হয়েছে। উল্লেখ্য, জেলার ৯টি উপজেলায় সাধারণ স্কুলের মোট ৮,০৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৯০৪, মাদ্রাসায় ৬৮৩ জনের মধ্যে ৪০৯ এবং কারিগরিতে ৭৯৮ জনের মধ্যে ৪৭২ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে পুরো জেলায় সাধারণ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২১৯, মাদ্রাসায় ৯ এবং কারিগরিতে ৩ জনসহ মোট ২৩১ জন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়রের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ৩ ঘণ্টার মধ্যে সড়ক মেরামত
সময়রের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ৩ ঘণ্টার মধ্যে সড়ক মেরামত

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের মাত্র ৩ ঘণ্টার মধ্যে ধস নামা সড়কটি সংস্কার করা হয়েছে। এর ফলে স্বাভাবিক হয় যান চলাচল Read more

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতিমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড Read more

শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন