ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত করার পর নিজেই আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, বুধবার (০৯ জুলাই) রাত ৯ টায় কসবা থানাধীন খাড়েরা ৮নং ওয়ার্ডে কামাল মাস্টারের ঘরে বসবাসরত পারভেজ (৩০), পিতা বাবুল মিয়া, মঈনপুর, তার স্ত্রী লাকি বেগম (২৩), পিতা মৃত নিজাম, সাং—খাড়েরা, উভয়েই কসবা থানার অন্তর্ভুক্ত।স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ ও লাকির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ছয় মাস পূর্বে লাকি তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে। পরে সে খাড়েরা গ্রামের কামাল মাস্টারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয় এবং প্রায় দুই মাস ধরে সেখানে কাজ করছিল।৯ জুলাই রাত ৮ টার সময় পারভেজ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে এবং কথাবার্তার একপর্যায়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে নিজে নিজের শরীরে ছুরি চালিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।দ্রুত আহত লাকিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কাদের জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ
গরমে অতিষ্ঠ জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁর ধামইরহাটে জ্যৈষ্ঠের শেষে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে নাকাল সব বয়সি মানুষ তবে বিশেষ করে Read more

‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ Read more

আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান Read more

৬ দফা দাবীতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন
৬ দফা দাবীতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন

২০২১ সালে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত ক্রাফদের মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন