পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কাল সাগিনী সাপ আহতাবস্থায় উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।বুধবার (১০ জুলাই) রাত দশটায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্সরে করে জানা যায়, সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাঁটল ধরেছে।পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। প্রথমবার এক্সরে করা দেখে অনেকে হতবাক হলেও বন্যপ্রাণী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, ‘মূলত আমরা মানুষের এক্সরে করে থাকি। এই প্রথম বিরল একটি এক্সরে করলাম। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রাণি নিয়ে কাজ করে। এটা আমি আগে থেকেই জানি। তাদের এ কাজকে সাধুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে।’এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‘ইয়াসিন সাদিক (সহকারী কমিশনার ভূমি কলাপাড়া পটুয়াখালী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মহোদয়ের সার্বিক সহযোগিতায় Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী বায়জিদ মুন্সী আহত সাপটি উদ্ধার করেন এবং ভেটেনারি সার্জনের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা চলমান রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি Read more

নীলফামারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীতে অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার Read more

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ Read more

যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়
যোগদানের ২২ দিনেই ওসি প্রত্যাহার, শিবচরে আলোচনার ঝড়

মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে এক জরুরি Read more

পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা
পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা

গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে।  আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই ফলটি পুষ্টিগুণে ঠাসা। এই গ্রীষ্মকালীন ফলের রয়েছে অসংখ্য স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন