মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে এক জরুরি আদেশে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন আজহার আলী। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১ আগস্ট তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও কী ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে ওসি প্রত্যাহার নিয়ে শিবচর এলাকায় নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিবচরের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘শিবচর থানায় এর আগে এমন অঘটন ঘটেনি। মাত্র ২২ দিনেই ক্লোজড! শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ আমাদের থানায় না থাকাই ভালো।’ এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘শিবচর থানার ওসি আজহার আলীকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। শিগগিরই শিবচর থানায় নতুন ওসি যোগ দেবেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী
নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী

নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য Read more

কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫
কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ Read more

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

নগরে ব্যাটারি রিকশার সয়লাব: অনুমোদনহীন যান নিয়ন্ত্রণে হিমশিম সিএমপি
নগরে ব্যাটারি রিকশার সয়লাব: অনুমোদনহীন যান নিয়ন্ত্রণে হিমশিম সিএমপি

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল এখন রীতিমতো এক নগরব্যাপী দুর্ভোগের নাম। পরিবহন বিশৃঙ্খলা, দুর্ঘটনার ঝুঁকি এবং ট্রাফিক জ্যামের অন্যতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন