জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।আটককৃতরা হলেন- খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনার জেলার বাসিন্দা। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০) একই খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০,) বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে ৭ জনকে পুশইন করছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে আমরা সীমান্তে অবস্থান নেই এবং তাদের আটক করি। আটককৃতরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে চলে যান। সম্প্রতি বিভিন্ন সীমান্তে পুশইন এর ঘটনা ঘটলে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরও বাংলাদেশে পাঠায় বিএসএফ। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে পুশইন করার পর স্থানীয়রা সাতজন আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-মেয়ে সহ ৩ জনের

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার Read more

রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব
রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই গানটি বাজলেই রাজশাহীর চারদিকে যেন এক আবেগ ছড়িয়ে পড়ত। পদ্মার পাড়ে, শহরের অলিগলি কিংবা গ্রামীণ Read more

হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার Read more

নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন