দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দিনাজপুর–ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলার লক্ষীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম-এর পরিচালক ছিলেন।বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম-এর কর্মকর্তা মো. আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমান মোটরসাইকেলে করে অফিসের কাজে লক্ষীতলা বাজারে সংস্থাটির শাখা কার্যালয়ে যান। অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে লক্ষীতলা বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনিসুর রহমানের মৃত্যু হয়।দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির সঙ্গে পিকাপের সংঘর্ষে পিকাপের চালক সজল মিয়া (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়
কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন